Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts

Friday, November 7

হিমাচল series - পার্ট ১


আমি বাঙালি। দিল্লিতে বড় হয়ে ওঠায় স্কুলে বাংলা পড়া হয়নি। যেটুকু শেখা বাবা মায়ের কাছ থেকে, মুখে মুখে। আগে কখনও বাংলায় লিখিনি। বাংলা পড়তে হয় হোঁচট খেয়ে। তবু কী শখ - বাংলা মে লিখেগা। আমি ঘুরতে ভালোবাসি। তাই ঘোরাঘুরি নিয়ে বাংলায় লেখার চেষ্টা করছি। লোক-হাসানোর ব্যপার। তবু নিজের শখের কথা নিজের ভাষায় লিখছি। নিজের ব্লগে নিজেকে বাংলা শেখানো। বেশ মজা !

মানালি শহরটা আমার খুব প্রিয়। গত তিন  বছরেদুটি  শরতের ছুটি এইখানে এবং এর আশেপাশে কাটিয়েছি  । এই নিয়ে তৃতীয় বার এলাম।